Windy Community
    • Unread
    • Categories
    • Groups
    • Go to windy.com
    • Register
    • Login
    1. Home
    2. chnews24
    C
    Offline
    • Profile
    • Following 0
    • Followers 0
    • Topics 3
    • Posts 3
    • Groups 0

    চলমান সাতক্ষীরা

    @chnews24

    Its totally Free & Always try to published Upgrade News For People In Bangladesh.

    3
    Reputation
    11
    Profile views
    3
    Posts
    0
    Followers
    0
    Following
    Joined
    Last Online
    Age 36
    Website www.cholomansatkhira.com
    Location Satkhira, Khulna, Bangladesh

    chnews24 Unfollow Follow

    Best posts made by chnews24

    • ঘূর্ণিঝড় ফণীর সব খবর

      832067a3772a2daccb028df15b32af19.jpg ভারতের ওড়িশা উপকূল হয়ে আগামীকাল শুক্রবার বিকেলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফণী’। ইতোমধ্যে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
      ঘূর্ণিঝড় ফণীর সব আপডেট খবর থাকছে এ আয়োজনে-
      ভয়ঙ্কর রূপে শক্তির বিস্ফোরণ ঘটিয়ে তাণ্ডবলীলা দেখাতে পারে এই ঝড়, যা ১৯৭৬ সালের পর সবচেয়ে শক্তিশালী হবে এই অঞ্চলে।
      বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারতের ওড়িশা উপকূল হয়ে আগামীকাল শুক্রবার বিকেলে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘ফণী’।
      ঘূর্ণিঝড় ‘ফণী’ সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নিয়ে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৬৫ হাজার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৯১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৯২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
      এ কারণে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সংকেত নামিয়ে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফদতর। এ ছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় সংকেত নামিয়ে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
      ‘ফণী’র প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
      অধিদফতরের সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, ঘূর্ণিঝড় ও অমাবস্যার প্রভাবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
      উপকূলের বিভিন্ন স্থানে থেমে থেমে ঝড়ো হাওয়ার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। নদীবন্দর কর্তৃপক্ষ বলছে, উপকূলীয় এলাকার অভ্যন্তরীণ নৌযান চলাচলে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করা হচ্ছে। আবহাওয়া পরিবর্তন হলে যেকোনো সময় লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হবে। তবে সাগর উত্তাল থাকায় এরমধ্যে সাগরে অবস্থান করা সকল মাছ ধরা ট্রলার ও নৌকাগুলো মৎস্য বন্দরে ফিরে আসতে শুরু করেছে।

      ঘূর্ণিঝড় ‘ফণী’ ভারতের উপকূলে আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে ৪ মে শনিবার বাংলাদেশে আঘাত হানতে পারে। তবে এরই মধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে। পুরো খুলনাজুড়ে বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করছে।
      এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ফণীর প্রভাবে উপকূলীয় এলাকায় নদ-নদীগুলোর জোয়ারের পানি স্বাভাবিকের থেকে কমপক্ষে ৫ ফুট ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ফলে কয়রা, পাইকগাছা, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার ভাঙন কবলিত এলাকার মানুষ চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
      ঘূর্ণিঝড় ‘ফণী’ নাম দিয়েছে বাংলাদেশ। এর অর্থ সাপ বা ফণা তুলতে পারে এমন প্রাণি। ইংরেজিতে (Fani) লেখা হলেও এর উচ্চারণ ‘ফণী’।
      বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি একেকটি ঝড়ের নামকরণ করে। উদাহরণস্বরূপ- ভারত মহাসাগরের ঝড়গুলোর নামকরণ করে এই সংস্থার আটটি দেশ। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মায়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান, যাদের প্যানেলকে বলা হয় WMO/ESCAP।
      একসময় ঝড়গুলোকে নানা নম্বর দিয়ে শনাক্ত করা হতো। কিন্তু সেসব নম্বর সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হতো। ফলে সেগুলোর পূর্বাভাস দেয়া, মানুষ বা নৌযানগুলোকে সতর্ক করাও কঠিন মনে হতো। এ কারণে ২০০৪ সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোয় ঝড়ের নামকরণ শুরু হয়। সে সময় আটটি দেশ মিলে মোট ৬৪টি নাম প্রস্তাব করে। সেসব ঝড়ের নামের মধ্যে এখন ‘ফণী’ ঝড়কে বাদ দিলে আর সাতটি নাম বাকি রয়েছে।
      ৪০তম বিসিএসের প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা আগামীকাল শুক্রবার নির্ধারিত সময়েই শুরু হবে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার ১৬৫টি কেন্দ্রে সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত একযোগে এ পরীক্ষা শুরু হবে।
      এ সময়ের মধ্যে ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানার পূর্বাভাস না থাকায়, পরীক্ষার সময় অপরিবর্তিত থাকবে বলে বৃহস্পতিবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানানো হয়েছে।

      posted in Non English posts
      C
      chnews24

    Latest posts made by chnews24

    • রাতের আধারে ঘরে ঢুকে বিধবাকে ধর্ষণ চেষ্টা : আটক ১

      নওগাঁর রাণীনগরে এক বিধবা (৩৬) মহিলাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৪৫)। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে থানা পুলিশ আটক আনোয়ারকে ওই দিনই আদালতে প্রেরণ করে। আটককৃত আনোয়ার উপজেলার আতাইকুলা সরদারপাড়া গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।
      08b1f742e12b67a0908cb018e3d826fc.jpg
      স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত অনুমানিক আড়াইটার দিকে অভিযুক্ত আনোয়ার হোসেন এক বিধবা মহিলার ঘরে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই মহিলা ও তার ছেলে আনোয়ার হোসেনকে আটকে রাখে।
      এরপর ধর্ষণ চেষ্টাকারী আনোয়ারের বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে রাতেই ওই মহিলার বাড়ির লোকজনকে মারপিট করে আনোয়ারকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি নিয়ে রাতেই গ্রামের মধ্যে হৈ চৈ পড়ে যায়।
      এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেনকে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশকে জানালে দুপুরে পুলিশ আনোয়ারকে আটক করে। এ ঘটনায় ওই বিধবা মহিলা বাদি হয়ে আনোয়ারসহ তিনজনকে আসামী করে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন।
      রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমান বলেন, এ ঘটনায় স্থানীয় জনতা ধর্ষণের চেষ্টাকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ওই বিধবা মহিলা ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন।

      posted in Non English posts
      C
      chnews24
    • আঘাত হানবে মধ্যাঞ্চলে, সারাদেশেই শুরু হয়েছে দমকা হাওয়াসহ বৃষ্টি

      cyclone__Fani_1-750x563.jpg ভারতের ওড়িশ্যা ও কোলকাতায় তাণ্ডব চালিয়ে কিছুটা দুর্বল হয়ে শনিবার সকাল ৬টার দিকে সাতক্ষীরা, বাগেরহাট ও যশোর দিয়ে বাংলাদেশে ঢুকেছে ভয়াবহ ঘূর্ণিঝড় ফনি।

      ধেয়ে আসা এ ঘূর্ণিঝড় দিক পরিবর্তন করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে এটি উপকূলীয় অঞ্চল দিয়ে আঘাত হানবে না। ঘূর্ণিঝড়টি দেশের মধ্যাঞ্চল দিয়ে আঘাত হানার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

      এটি বাংলাদেশে ৬ ঘণ্টা অবস্থান করতে পারে। এর পর এটি আবারও ভারতে প্রবেশ করবে। বাংলাদেশে অবস্থানের সময় এটির গতিবেগ থাকবে ৬২ থেকে ৮৮ কিলোমিটার।

      শনিবার সকালে আগারগাঁওয়ে আবহাওয়া অধিদফতর থেকে এসব তথ্য জানা যায়।

      এতে বলা হয়, ঘূর্ণিঝড় ফনি তার দিক পরিবর্তন করেছে। এটি খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, নড়াইল, মেহেরপুর, দিনাজপুর, রাজশাহী ও রংপুর হয়ে ভারত চলে যেতে পারে।

      ফনির আঘাতে বাংলাদেশের বিভিন্নস্থানে এখন পর্যন্ত ১৪ জন প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। শুক্রবার মধ্যরাত থেকে ফনির প্রভাবে রাজধানীসহ সারাদেশে দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়েছে।

      আবহাওয়া অধিদফতরের পরিচালক শামছুদ্দীন আহমেদ সাংবাদিকদের জানান, ঘূর্ণিঝড় ফনি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নয়, দেশের মধ্যাঞ্চলে আঘাত হানতে পারে।

      এটি সাতক্ষীরার উত্তর দিয়ে যশোর, ঝিনাইদহ, রাজশাহী ও ময়মনসিংহের দক্ষিণ দিয়ে চলে যেতে পারে। এসব এলাকায় প্রবল বাতাস হতে পারে।

      পশ্চিমবঙ্গ পেরিয়ে আসার পথে আরও দুর্বল হয়ে এই ঘূর্ণিঝড় শনিবার বেলা ১১-১২ টার মধ্যে বাংলাদেশ মধ্যাঞ্চলে পৌঁছাতে পারে বলে আবহাওয়াবিদদের ধারণা।

      এর আগে ফনির সম্ভাব্য আঘাতের কথা বলা হয়েছিল সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, চাঁদপুর, ফেনী, লক্ষীপুর, নোয়াখালী চট্টগ্রাম। এসব অঞ্চল অতিক্রমকালে ভারী বর্ষণসহ ঘণ্টায় ৯০-১১০ কি.মি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছিল।

      এসব অঞ্চলের ১২ লাখ মানুষজনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় ফনির প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে।

      উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

      ইতিমধ্যে দেশের দুই সমুদ্রবন্দর মোংলা ও পায়রা বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

      ভারতের ওড়িশ্যার পর পশ্চিমবঙ্গে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফনি। ওড়িশ্যায় প্রবল বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাতে এ পর্যন্ত ৮ জন নিহত হয়েছেন।

      আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক। এছাড়া ঘূর্ণিঝড় ফনির আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে ওড়িশ্যা।

      ইতিমধ্যে ঘূর্ণিঝড় ফনির কারণে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের উপকূলীয় জেলাগুলোর ঝুঁকিপূর্ণ অঞ্চলের ১২ লাখ ৪০ হাজার ৭৯৫ জন মানুষকে আশ্রয় কেন্দ্রে নেয়া হয়েছে।

      posted in Non English posts
      C
      chnews24