আম্পান এর আস্ফালন বেশ ভালই জমে উঠেছে। মিডিয়াগুলি বরাবরের মতো দেখাদেখি নিউজ করছে ঠিকই কিন্তু কিছু দেখে নিউজ করেনি। কারন হিসেবে তারা হয়তো বলবে আমাদের 'চ্যাটেলাইট' (শব্দটা ঠিকই আছে) নাই। অথচ Windy.com দেখে যা মনে হল আম্পান কোলকাতারও অনেকখানি পশ্চিম দিয়ে প্রবেশ করেছে এবং এটা হয়তো রাজশাহী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে কিন্তু খুব দুর্বল হয়ে। এর পর তাকে আর পাওয়া যাবে কিনা সন্দেহ আছো। আর আমাদের এই নদীমাতৃক দেশে ৫-৭ ফুট উপচে পরা জলকে যতোটা আতংক নিয়ে প্রকাশ করা হচ্ছে সেটা একটু বেশী বেশী মনে হচ্ছে। যদিও আমি নিজেই বলেছিলাম আম্পান সিডরের চাইতে বেশী শক্তি নিয়ে আসছে... এবার দেখার পালা আসলেই কি হয়।